১। CrPC এর ১৫৪ অনুসারে পুলিশের নিকট F.I.R দাখিল করতে হবে।
২। ১৫৬ ধারা অনুসারে পুলিশ তদন্ত করবে।
৩। ১৬১ ধারা অনুসারে পুলিশ সাক্ষীদের পরীক্ষা করবে।
৪। অভিযুক্ত দোষ স্বীকার করতে চাইলে ১৬৪ ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট তা লিপিবদ্ধ করবে।
৫। ১৭৩ ধারা অনুসারে পুলিশ অভিযোগপত্র বা চূড়ান্ত রিপোর্ট দিবে।
৬। ১৯০ ধারা অনুসারে ম্যাজিস্ট্রট মামলা আমলে নিবেন।
৭। যদি পর্যাপ্ত কারন থাকে মামলাটি নিয়ে অগ্রসর হওয়ার তাহলে ম্যাজিস্ট্রেট
২০৪ ধারা অনুসারে অভিযুক্তকে হাজির হওয়ার জন্য সমন বা পরোয়ানা দিবেন।
৮। অভিযুক্ত হাজির হওয়ার পর, মামলার নথি ও দলিলাদি বিবেচনা করে
ম্যাজিস্ট্রেট যদি অনুমান করেন অভিযুক্ত অপরাধটি করতে পারে তাহলে ২৪২ ধারা
অনুসারে আনুষ্ঠানিক চার্জ গঠন করবেন এবং অভিযুক্তকে জিজ্ঞাসা করবেন সে
অপরাধ স্বীকার করেন কিনা?
৯। আর যদি ম্যাজিস্ট্রেট নথি ও দলিলাদি
বিবেচনা করে মনে করেন অভিযোগটি ভিত্তিহীন তাহলে ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে
ধারা ২৪১ক অনুসারে অব্যাহতি দিবেন।
১০। অভিযুক্তকে অপরাধ স্বীকারের কথা
জিজ্ঞাসা করার পর সে যদি অপরাধ স্বীকার করে তাহলে ম্যাজিস্ট্রেট ধারা ২৪৩
অনুসারে তাকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিবেন।
১১। আর যদি অপরাধ স্বীকার না করে তবে ম্যাজিস্ট্রেট পরবর্তি পর্যায়ে অগ্রসর হবেন।
Tuesday, May 3, 2016
পুলিশি মামলার বিভিন্ন ধাপ (সংক্ষিপ্ত):
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Write comments